চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে গাছে কাফন পরিয়ে বিক্ষোভ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:১৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি আবাসিক হল নির্মাণের জন্য ক্যাম্পাসে গাছ কাটা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরদিকে অধিকতর উন্ননের নামে সবুজ ক্যাম্পাসে গাছ কাঁটাকে ‘অপরিকল্পিত উন্নয়ন’ আখ্যা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে গাছ কাটার প্রতিবাদে কাটা গাছে কাফনের কাপড় পরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন ‘শান্তি নিকেতন’ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মিছিলে যোগ দিয়ে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

মিছিল শেষে প্রতিবাদ সভায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা পত্রিকার সংবাদে জেনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মহলকে উন্নয়ন প্রকল্প থেকে দুই কোটি টাকা দিয়েছে। টাকা ভাগাভাগি করে উন্নয়নের নামে প্রহসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাননীয় উপাচার্য আশ্বাস দিলেও গাছ কাটা বন্ধ হয়নি।’

Reneta

ছাত্র ইউনিয়নের সদস্য রাকিবুল রনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বারবার মিথ্যাচার করে যাচ্ছেন। আমাদের দাবির মুখে তিনি বলেছিলেন যে তিনি দাবি পর্যালোচনা করে দেখবেন। কিন্তু আমাদের দাবি পর্যালোচনা না করে উন্নয়ন কাজ শুরু করেছেন। উন্নয়ন কাজ নিয়ে ভাগ বাটোয়ারার রাজ্য খুল বসেছেন উপাচার্য, আমরা দেখেছি কীভাবে তিনি সাধারণ মানুষের টাকা ভাগবাটোয়ারা করে ছাত্রলীগকে দিচ্ছেন। এই অপরিকল্পিত উন্নয়ন কাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে গাছ কেটে হল নির্মাণকে ‘অপরিকল্পিত’ অ্যাখ্যা দিয়ে তা বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা। তবে তাদের আন্দোলনকে উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২২ জুলাই মেয়েদের হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে কাজ শুরু করে সংশ্লিষ্ট কোম্পানি। পরবর্তীতে শিক্ষার্থীদের বাধায় তা বন্ধ হয়। এরপর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আন্দোলনকারীদের দাবিকে বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।

তবে শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে শুক্রবার (২৩ আগস্ট) সকালে আবারও হল নির্মাণের লক্ষ্যে গাছ কাটা শুরু করে টেন্ডার পাওয়া কোম্পানি। পরবর্তীতে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা এবং গাছ কাটা বন্ধ করেন এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT