চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
শিক্ষা
A A

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা মানববন্ধনে কয়েকশ’ শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন: ড. জাফর ইকবাল সবসময়ই হুমকির মধ্যে ছিলেন, সরকারের তরফ থেকে তাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো। তিনি যতো থ্রেটের মধ্যে ছিলেন না কেন, সবসময়ই তিনি তার আদর্শে অটুট ছিলেন।

‘উদার নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশে যে ধরনের কর্মপদ্ধতি অবলম্বন করা দরকার, যে ধরনের বক্তব্য প্রদান করা দরকার সেটি তিনি সবসময়ই অব্যাহত রাখতেন’, বলেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন: সাংগঠনিক যে জঙ্গি তৎপরতা বাংলাদেশে ছিল সেখান থেকে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে সৌভাগ্যক্রমে আমরা রক্ষা পেয়েছি। তারপরেও সমাজের কিছু অর্বাচীন, কিছু আবর্জনা, কিছু নিচু মনের মানুষ থাকে। তাদের বিবেকবোধ এতোই অন্ধ যে তাদের মধ্যে মানুষের প্রতি দরদ, মানবপ্রেম নেই।

নির্বাচনী বছর হওয়ায় ২০১৮ সালে রাজনৈতিক ফায়দা নিতে জঙ্গি তৎপরতার বিস্তারের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন: ২০১৮ সাল নির্বাচনের বছর। এই বছরে নানাবিধ অপশক্তির উত্থান ঘটবে, সেখানে কেউ হয়তোবা জঙ্গিবাদের উত্থান ঘটাবে, কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে।

Reneta

উপাচার্যের বক্তব্যের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামালও নির্বাচনী বছরে আরো সতর্কতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলার পরামর্শ দেন।

তিনি বলেন: নির্বাচনের বছরে কুশীলবরা চায় যেকোন ভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে। যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে, তখন তারা অগ্রযাত্রাকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবালঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিমানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT