চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা: শীর্ষ নেতৃত্বে অযোগ্যতার প্রতিবাদে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ ছাড়লেন খোকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

শীর্ষ নেতৃত্বে অযোগ্যতা এবং অযোগ্যদের পদোন্নতির প্রতিবাদে জাতীয় পার্টির (জাপা) সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাংগঠনিক এক নির্দেশে আট নেতাকে দলের প্রেসিডিয়ামে অন্তর্ভূক্তির পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খোকা জানিয়েছেন: শীর্ষ নেতৃত্বে অযোগ্যতার প্রতিবাদে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করলাম।

আমার পরিচয় আমি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী। সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন। সে কারণেই আমি পদত্যাগ করেছি।

Banglabid

অন্তর্ভূক্ত নতুন এই আট নেতা হলেন- সাতক্ষীরার সৈয়দ দিদার বখত, ব্রাহ্মণবাড়িয়ার কাজী মামুনুর রশিদ, নীলফামারীর জাফর ইকবাল সিদ্দিকী, ফেনীর নাজমা আখতার, গাজীপুরের আব্দুস সাত্তার মিয়া, পুরান ঢাকার আলমগীর শিকদার লোটন, চাঁদপুরের এমরান হোসেন মিয়া ও নীলফামারীর রানা মোহাম্মদ সোহেল।

নতুন এ ৮ নেতার অন্তর্ভূক্তিতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য দাঁড়ালো ৫৩ জনে।

সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেও খোকা হুসেইন মুহম্মদ এরশাদের একজন সাধারণ কর্মী হিসেবে আজীবন জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন বলে জানান।

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে নতুন করে ৮ নেতার অন্তর্ভূক্তি সংক্রান্ত সাংগঠনিক নোটিশ
Reneta

তিনি বলেন: জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে আমি এ পার্টি করে আসছি। পার্টির বর্তমান নেতৃত্বের ওপর আমার আস্থা নেই। পল্লীবন্ধু এরশাদকে অসুস্থ অবস্থায় একটি মহল পার্টির ভেতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেয়া যায় না।

লিয়াকত হোসেন খোকা পাশাপাশি দলটির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেন ও যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপনও স্বপদ থেকে পদত্যাগ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিহুসেইন মুহম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT