জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী অফিসের সিন্দুক ভেঙ্গে ৪৩ লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে বনানীর ১৭/এ নম্বর রোডের কার্যালয়ে এসে তালা ভাঙ্গা দেখতে পান সেখানে কর্মরত লোকজন। এই ঘটনার পর জাতীয় পার্টির অফিস পরিদর্শনে যায় পুলিশ বনানী পুলিশ।
এই ঘটনায় বনানী থানায় একটি মামলাও করা হয়েছে।







