চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান সম্রাটকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ-জাপান এর মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়। ২০২২ সালে অনুষ্ঠানটি উদযাপন করা হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, বুধবার রাতে জাপানের রাজধানীতে ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট ও সম্রাজ্ঞী আয়োজিত অভিষেক পরবর্তী ভোজসভায় বাংলাদেশের রাষ্ট্রপতি তাদের এ আমন্ত্রণ জানান।

সম্রাট নারুহিতো ও তার স্ত্রী তাদের প্রাসাদে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৪শ অতিথিকে আপ্যায়ন করেন।

গতকাল বিকেলে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের নতুন সম্রাট ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার নেতা ও প্রতিনিধির সামনে আনুষ্ঠানিকভাবে নিজেকের জাপানের ১২৬তম সম্রাট ঘোষণা করেন।

৮৫ বছর বয়সী এমেবিতাস আকিতো সিংহাসন ত্যাগের পর তার ৫৯ বছর বয়সী ছেলে নারুহিতো ১ মে জাপানের সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন।

ভোজসভার সময় নারুহিতো আনুষ্ঠানিক টোইলকোট ও মেডেল পরিধান করেন। মাসাকো সাদা রঙের লম্বা পোশাক ও একটি মুকুট পরেন। তারা জাপানি খাবার পরিবেশন করার আগে অতিথিদের শুভেচ্ছা জানান।

Reneta

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় সম্রাট ও সম্রাজ্ঞীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, অর্থনৈতিক ও কারিগরী সহযোগিতা, সংস্কৃতি বিনিময় ও দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। জাপান বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি বাংলাদেশের আর্থ সামজিক উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সম্রাট ও সম্রাজ্ঞীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় তার সাথে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতির অভিযোগে সেই রাজস্ব কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পরবর্তী

রুদ্ধদ্বার বৈঠকে সাকিবরা, শেষে সংবাদ সম্মেলন

পরবর্তী

রুদ্ধদ্বার বৈঠকে সাকিবরা, শেষে সংবাদ সম্মেলন

স্ত্রীকে জোরপূর্বক তুলে নেয়ার সময় ছুরিকাঘাতে স্বামী নিহত

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT