চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ফটো

চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) তাকে বহনকারী বিশেষ ফ্লাইট টোকিও বিমানবন্দরে অবতরণ করে।

সফরে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় অংশ নেবেন।

মঙ্গলবার সকালে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিনসহ অন্যান্য কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা।

Banglabid

প্রবাসীদের প্রত্যাশা এই সফরের মধ্যে দিয়ে পারস্পারিক বাণিজ্য বাড়বে একই সাথে জাপানেও তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।

সফরটি মূলত প্রধানমন্ত্রীর তিনটি দেশ আর এগারো দিনের লম্বা কূটনৈতিক সফরের অংশ। সফর শুরু হচ্ছে জাপান দিয়ে। এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ অকৃত্রিম বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে আছে জাপান। টানা তৃতীয় দফা সরকার গঠনের পর চারদিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

মঙ্গলবারই প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যে বৈঠকের মধ্যে দিয়ে জাপানের সঙ্গে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি হওয়ার কথা রয়েছে।

এরপর ৩০ মে ২৫তম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসীরা, তাকে বরণ করে নিতেও প্রস্তুত তারা। প্রবাসীদের প্রত্যাশা, শ্রমবাজার সম্প্রসারণসহ টোকিও-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হবে অচিরেই। এছাড়াও প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে।

চারদিনের সফর শেষে ওআইসি সম্মেলনে যোগ দিতে আগামী ৩১ মে সৌদি আরবের উদ্দেশে জাপান ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপান সফরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে পৌঁছেই দুই নেত্রীর ফটোসেশন!

পরবর্তী

ঝিনাইদহে ২ দিন পর অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

পরবর্তী

ঝিনাইদহে ২ দিন পর অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

উন্নত দেশে প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT