চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
জাপান-জাপানে বন্যা

জাপানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যায় ভূমিধস সবচেয়ে বেশি আঘাত হেনেছে হিরোশিমা অঞ্চলে। সেখানে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে এবিসি নিউজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চল জুড়ে টানা বৃষ্টিপাতে ঘর হারিয়েছে ১৬ লাখেরও বেশি মানুষ। বৃষ্টির কারণে হওয়া ভূমিধসের পর অর্ধশতাধিক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না।জাপান-জাপানে বন্যা

জাপানের আবহাওয়া বিভাগ হনশু দ্বীপের পশ্চিমের চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। এলাকাগুলোর বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা দিতে পুলিশ, দমকলকর্মী ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৪৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।জাপান-জাপানে বন্যা

বন্যার স্রোত ও ভূমিধসের আঘাতে আক্রান্ত এলাকাগুলোতে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। ভেসে যাচ্ছে যানবাহন ও ভারী ভারী সরঞ্জাম। তাই সেসব এলাকার অন্তত ৫০ লাখ মানুষকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে থাকতে বলা হয়েছে।জাপান-জাপানে বন্যা

Reneta

গত বৃহস্পতিবার থেকে জাপানে শুরু হয় অবিরাম বৃষ্টি। অতিবৃষ্টির কারণে চলমান বন্যার পাশাপাশি এলাকাগুলোতে রোববার পর্যন্ত রেকর্ড পরিমাণ বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এর ফলে আরও তীব্র বন্যা, ভূমিধস ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT