জাপানে সড়ক দুর্ঘটনায় একটি পর্যটকবাহী বাসের কমপক্ষে ১৪ জন আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২৭ জন।
জাপানের কারুইজাওয়া শহরের পাহাড়ঘেষা একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
জানা গেছে, ৪১ জন আরোহী নিয়ে বাসটি রাজধানী টোকিও থেকে মধ্যাঞ্চলীয় নাগানোর একটি অবকাশ যাপন কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্রবার ভোরে বাসটি কারুইজাওয়া শহরের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে।
এরপর বাসটি উল্টো দিকের রাস্তার গ্রিল ভেঙে কয়েক মিটার গড়িয়ে নিচে পড়ে যায়। রাস্তার ওপর কোনো তুষার কিংবা বরফ না থাকার পরও ঠিক কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন।






