চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার ইঙ্গিত

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
২:১১ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

স্বাস্থ্যের অবনতি হওয়ায় সিংহাসন ছাড়ার ইঙ্গিত দিয়েছেন জাপানের সম্রাট আকিহিতো। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেয়া ১০ মিনিটের দুর্লভ এক ভাষণে আকিহিতো জানান, যতোই দিন যাচ্ছে সম্রাটের দায়িত্ব পালন ততোই কঠিন হয়ে পড়ছে।

আকিহিতো বলেন, আশা করছি কোনো ধরনের ব্যাঘাত ছাড়াই রাষ্ট্রের প্রতীক হিসেবে সম্রাটের দায়িত্ব পালিত হবে।

তিনি বলেছেন, যখন একজন সম্রাট তার বয়স কিংবা অসুস্থতার জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না, তখন একটি রাজপ্রতিনিধিত্ব তৈরি করা যেতে পারে। এমতাবস্থায় সম্রাট মৃত্যু পর্যন্ত তার পদে থাকতে পারবেন।

১৯৮৯ সালে বাবা হিরোহিতোর মৃত্যুর পর জাপানের সম্রাট হন আকিহিতো। ২৭ বছর পর এখন তার বয়স ৮২ বছর। ভুগছেন ক্যান্সার ও হৃদরোগসহ নানা অসুখে।

বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক বেশি প্রচারবিমুখ জাপানের রাজতন্ত্র। ২৭ বছরের শাসনামলে টেলিভিশনে আর একবারই মাত্র জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সম্রাট আকিহিতো সেটা হল ২০১১ তে ফুকুশিমা ট্র্যাজেডির পর।

সাম্প্রতিক সময়ে ৫৬ বছর বয়সী ছেলে নারুহিতোকে বেশ কিছু দায়িত্ব অর্পণ করেছেন সম্রাট আকিহিতো। শেষ পর্যন্ত আকিহিতো সরে দাঁড়ালে নারুহিতোরই সম্রাট হওয়া কথা। তবে, সিংহাসন ছাড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে জাপানের আইন, যেখানে পরিস্কার বলা আছে সম্রাটের দায়িত্ব আমৃত্যু।

Reneta

উনবিংশ শতাব্দীর আগে জাপানের সম্রাটদের দায়িত্ব ছেড়ে সরে দাঁড়ানোর প্রচলন থাকলেও, বর্তমানে আইন সংশোধন ছাড়া এটি সম্ভব নয়। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অবশ্য আশ্বস্ত করেছেন, আইন সংশোধনের বিষয়টি তাদের বিবেচনায় আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপান সম্রাট আকিহিতো
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT