জাপানের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা ভবন।
স্থানীয় সময় রোববার রাতে উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে এ ঘটনা ঘটে।
তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানতে পারেননি স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এটি সন্ত্রাসী হামলা কিনা তাও নিশ্চিত নয়।
জাপানি গণমাধ্যম জানায়, মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নেন উদ্ধার কর্মীরা।









