নিজ দেশের নাগরিক হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাপান। সোমবার দেশটির সরকারের ঊর্ধ্বতন এক মুখপাত্র এই ক্ষোভ প্রকাশ করেন।
গত শনিবার সকালে রংপুরের কাউনিয়ায় জাপানী নাগরিক হোসি কোনিও মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
সোমবার টোকিওতে সাংবাদিকদের জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জোশিদি সুগা বলেন, ‘ এই ঘটনায় আমি খুবই ক্ষুব্ধ। এই ধরনের কাপুরুষোচিত কাজের পুনরাবৃত্তি কখনোই করা যাবে না।’
এসময় কোনিওর পরিবারের প্রতি জানিয়ে তিনি বলেন, জাপান সরকার এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করছে।
কোনিও হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।







