চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানীদের ছিপছিপে গড়নের রহস্য

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:১৮ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

জাপানীরা সবসময়ই ঈর্ষনীয় স্বাস্থ্যের অধিকারী হয়। ছিপছিপে গড়ন, সুন্দর ত্বক আর দীর্ঘায়ুর কারণে ৫০ বছর বয়সেও তাদেরকে দেখতে ২৫ মনে হয়। কী জাদুতে চির তরুণ থাকেন জাপানীরা। জেনে নিন তাদের ছিপছিপে গড়ন আর দীর্ঘায়ুর রহস্য।

সুষম খাবার
জাপানীদের সম্পর্কে সবারই একটি ভুল ধারণা আছে। আর তা হলো জাপানীরা শুধুই সুশী খায়। কিন্তু এটা ভুল ধারণা। জাপানীরা মাছ, সি-উইড, সবজি, সয়া, ভাত, ফল এবং গ্রিন টি খায়। তারা উচ্চ ক্যালরির খাবার কিংবা ফাস্ট ফুড জাতীয় খাবার খায় না। তাদের খাবার সুষম হয়। জাপানীদের খাদ্যাভ্যাসে আবহাওয়ার প্রভাবও রয়েছে। শীতে তারা গরম স্যুপ, মাংস, মাছ, গরম পানীয় খায়। আবার গ্রীষ্মে ঠাণ্ডা স্যুপ, ঠাণ্ডা র‍্যামেন এবং সালাদ পছন্দ করে। সবকিছুই হতে হবে একেবারে টাটকা।

পাউরুটির বদলে ভাত
জাপানীরা পাউরুটি খান না। তারা পাউরুটির বদলে অল্প করে ভাত খান। ভাতে কোনো ধরনের লবণ, মশলা, ঘি কিংবা মাখন ব্যবহার করেন না জাপানীরা।

Banglabid

রান্নার পদ্ধতি
জাপানীরা সাধারণত ভাপে, সেদ্ধ করে কিংবা গ্রিল করে খাবার তৈরি করে। আর খাবার ভেজে তৈরি করার ক্ষেত্রে নন-স্টিক প্যান ব্যবহার করে কম তেলে ভাজি করে জাপানীরা। সবজি কুচি না করে টুকরা করে রান্না করে তারা। এতে দেখতেও ভালো দেখায় আবার পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে। জাপানীদের রান্নায় খুব কম তেল, মশলা, ঝাল ব্যবহার করা হয়। ফলে খাবার হজমে সমস্যা হয় না এবং খাবারের প্রকৃত স্বাদ পাওয়া যায়।

খাওয়ার পদ্ধতি
অন্য সবার থেকে জাপানীদের খাদ্যগ্রহণের পদ্ধতিও আলাদা। অল্প অল্প করে অনেক সময় নিয়ে খায় জাপানীরা। প্রতিটি খাবারকে আলাদা পাত্রে রাখে তারা। ভিন্ন ভিন্ন খাবার এক পাত্রে রেখে খেতে পছন্দ করেন না জাপানীরা। প্লেট ভরে খাবার নেন না জাপানীরা। নানান পদের খাবার অল্প অল্প করে প্লেটে বেড়ে নেন তারা।

সুষম ও টাটকা খাবার ভালোবাসেন জাপানীরা

পেট ভরে সকালের নাস্তা
জাপানীরা পেট ভরে খান শুধু সকালের নাস্তা। অন্য সব বেলা তারা অল্প পরিমাণে খেলেও সকালের নাস্তায় থাকে প্রচুর খাবার। সাধারণত সেদ্ধ করা মাছ, ভাত, অমলেট, মিসো স্যুপ, শাক দিয়ে সয়া সেদ্ধ, সি-উইড এবং চা থাকে সকালের নাস্তায়।

Reneta

মিষ্টি খাওয়ার অভ্যাস নেই
জাপানীদের খাবার তালিকায় মিষ্টি খাবার থাকেনা বললেই চলে। কোনো উৎসব ছাড়া মিষ্টি খাবার খান না জাপানীরা। তাদের ডেজার্টগুলোও একটি ভিন্ন ধরনের হয়। ‘মোচি’ নামের একটি আইসক্রিম খান জাপানীরা, যেটা তৈরি করা হয় ভাত দিয়ে। জাপানদের ডেজার্টগুলো সাধারণত কম ফ্যাট, কম মিষ্টির হয় এবং পশ্চিমা ডেজার্টেরে সাথে এর স্বাদের কোনো মিল নেই। ব্রাইট সাইড।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT