চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে বিনিয়োগ করতে জাপানি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৯:৫৭ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
নারীদের প্রতিষ্ঠিত করতে-প্রধানমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশকে আগামীদিনের উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপান সফরের দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

জাপানি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন: ‘স্বাধীনতার পর থেকে জাপান সরকার যেমন বাংলাদেশের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে, তেমনি জাপানি ব্যবসায়ীদের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। সেই বিনিয়োগকে আরো এগিয়ে নিতে আরও বিনিয়োগ করুন।

এশিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বড় রপ্তানি আয়ের দেশ জাপান উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান: বাংলাদেশে যে একশটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, তারমধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারেরটা জাপানি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন: চলতি বছর বাংলাদেশের যে জিডিপি রেট চলছে, আশা করা যায় শিগগিরই ডাবল ডিজিটের ঘরে পৌঁছাতে পারবে বাংলাদেশ।

কী করে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করা যায়, সেই বিষয়ে ব্যবসায়ী নেতাদের পরামর্শ চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় অংশ নেবেন।

সফরটি মূলত প্রধানমন্ত্রীর তিনটি দেশ আর এগারো দিনের লম্বা কূটনৈতিক সফরের অংশ। সফর শুরু হচ্ছে জাপান দিয়ে। এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপান সফরপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT