চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জানিনা তবে জানতে চাই, জেনে নেব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

মাঠ ভর্তি তরুণ-তরুণী। গ্যালারিতেও তরুণ-তরুণীর ভেসে যাওয়া, রক গানের উচ্ছ্বাসে। শূন্যে দাঁড়িয়ে নয়, সুপরিসর মঞ্চে অল্টারনেটিভ রক ব্যান্ড দল শূন্য গাইছে রক ধারায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। জয় বাংলা বাংলার জয়, হবে হবে নিশ্চয়’। ভোকাল এমিলের ‘গোধুলীর ওপারে’ শুরু হতেই অল্টারনেটিভ রকের ধাক্কায়  টালমাটাল তারুণ্য।

গুলশান-বাড্ডা থেকে এসেছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থি সালমান। প্রথমবার এসেছেন জয় বাংলা কনসার্টে। তাকে প্রশ্ন করা হয়, ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি তো শুনলেন। এটির গীতিকার বা সুরকার কে? কোন সময়ের গান এটি?’ তিনি বলেন, মে বি ৭১ এর সময়কার গান। গানটি শুনেছি, খুব ভালো লাগে। গানটি কে লিখেছে বা সুর করেছে জানতে ইচ্ছা করে না? তরুণের নিঃসংকোচ উত্তর, গানটি শুনেছি। তবে কে লিখেছে বা সুর করেছে এতদিন জানতে ইচ্ছা করেনি। এখন ইচ্ছা করছে। জানতে চাই, জেনে নেব।

সন্ধ্যা নামার আগে পর্যন্ত তিনটি দল গান করে। পাওয়ার সার্জ, আর্বোভাইরাস এবং শূন্য। ‘মাগো ভাবনা কেন’ দিয়ে শুরু করা পাওয়ার সার্জ একে একে গায় ৬টি গান। নিজেদের ‘অপ্রস্তুত যুদ্ধ’ এর পাশাপাশি ছিল জেমসের ‘সুলতানা বিবিয়ানা’ গানটিও। এরপর মঞ্চে আসে আর্বোভাইরাস। ভোকাল সুফির শুরু হয় আমরা করব জয়’ দিয়ে। পুরো আর্মি স্টেডিয়াম গলা মেলায় তার সাথে। ক্রমানুসারে আর্বোভাইরাস গায় ‘জ্বালো আগুন জ্বালো’, ‘শহর’, ‘ভেঙ্গে ফেলো’, ‘হারিয়ে যাও’, ‘ইশকুল’সহ মোট ৬টি গান। ২০০৭ সালে গঠিত অল্টারনেটিভ রক ব্যান্ড শূন্যও কাকতালীয় ভাবে পরিবেশনা করে ৬টি গান।

সব মিলিয়ে উপস্থিতির সংখ্যা কত হবে? প্রশ্ন মনে জাগতে আয়োজকদের একজন চ্যানেল আই অনলাইনকে জানান, অনলাইন রেজিস্ট্রেশন মিলিয়ে ৩২ হাজার ছাড়িয়েছে।

গান করছে অল্টারনেটিভ রক ব্যান্ড ‘শূণ্য’

মঞ্চের দৈত্যাকৃতি পর্দায় মাঝে মাঝে ভেসে উঠছে বাংলাদেশের স্বাধীনতার মহানায়কের মুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নানা আঙ্গিকের মুখচ্ছবি। রঙ্গিন অথবা সাদাকালো। সন্ধ্যার আগে ৩ দলের পরিবেশনা শেষে সাময়িক বিরতিতে দেখানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেস্কো বিজয় নিয়ে সংক্ষিপ্ত অডিও ভিজ্যুয়াল। সরব তরুণ-তরুণীর দল অবাক নীরবতায় মনোযোগ দিয়ে দেখে বিজয়ের সংক্ষিপ্তসার। শেষ হেত বাজায় বিপুল করতালি। প্রমাণিত হয় তিনি সব ভাবেই আছেন বাংলাদেশের হৃদয়ে। যতদিন বাংলাদেশ থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে।

ছবি : সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় বাংলা কনসার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT