চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল আরিয়ার মৃত্যুর কারণ, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

শুক্রবার (১১ ডিসেম্বর) কলকাতার যোধপুর পার্কের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। শনিবার (১২ ডিসেম্বর) বিকালে প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট।

অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই তার মৃত্যু রহস্য নিয়ে জট ক্রমেই ঘনীভূত হচ্ছিল। তাই ময়নাতদন্তের রিপোর্টের দিকে চোখ রেখেছিলেন তদন্তকারীরা।

ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, হার্ট, কিডনি বিকল হয়ে গিয়েছিল অভিনেত্রীর। লিভার সিরোসিসও ছিল। মূলত মেঝেতে পড়ে যাওয়ায় মাথা ফেটে যায় আরিয়ার, সেটি থেকেই ঠোঁট ও নাকে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে অভিনেত্রীর মৃত্যু ঘটে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্টে আরিয়ার শরীর থেকে প্রায় ২ লিটার মদের উপস্থিতি মিলেছে।

Banglabid

ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি পুলিশি সূত্রে জানা গেছে, যোধপুর পার্কের ওই বাড়িতে একাই থাকতেন আরিয়া। এক তলা ও দোতলার সব জানালা-দরজা বন্ধ থাকলেও ছাদের দরজা খোলা থাকতো প্রায়ই। ঘটনার দিন সকালেও তিন তলার বারান্দায় দেখা গিয়েছিল আরিয়াকে, এমনটাই তথ্য দিয়েছেন প্রতিবেশীরা।

ঘটনার দিন শুক্রবার দুপুরে বেশ কয়েকবার ফ্ল্যাটের ডোরবেল বাজিয়ে কোনো সাড়া পাচ্ছিলেন না অভিনেত্রীর গৃহপরিচারিকা চন্দনা দাস। পরে প্রতিবেশীদের সাহায্যে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আরিয়ার রক্তাক্ত মরদেহ।

আরিয়া ছিলেন বিখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা। ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। পরবর্তীতে মিলন লুথরিয়ার ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
ছবি: দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আগস্ট ১৪, ২০২৬

ভারতে প্রথমবার প্রকাশ্যে ‘বিজয় দিবস’ পালন করবে তালেবান

আগস্ট ১৪, ২০২৬

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

আগামীর বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ বড় কন্টকময়

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT