চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদেজার কাছে সিংহাসন হারালেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

একদিকে দীর্ঘ সময় খেলা নেই বাংলাদেশের, সাকিব আল হাসান তাই টেস্টের বাইরে। অন্যদিকে ভারতের হয়ে ব্যাটে-বলে জ্বলছেন রবীন্দ্র জাদেজা। যার প্রভাব পড়ল আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়েও। সাকিবের শীর্ষ অলরাউন্ডারের সিংহাসনটা তাই এখন জাদেজার দখলে। আর দুইয়ে নেমে গেছেন টাইগার অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৭ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন জাদেজা। ব্যাট হাতে অপরাজিত ৭০ রানের ইনিংসটা তাকে বসিয়েছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের আসনেও। প্রথমবারের মত অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছালেন ভারতীয় তারকা।

বর্তমানে ক্যারিয়ার সেরা ৪৩৮ রেটিং পয়েন্ট অর্জন জাদেজার। সেখানে দুইয়ে নেমে যাওয়া সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১। তিনে থাকা রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৪১৮।

তবে সাউথ আফ্রিকার বিপক্ষে চার টেস্টে আড়াইশর ওপরে রান ও ২৫ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মেরেছেন মঈন আলি। এই ইংলিশ অলরাউন্ডার ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডিং- তিন বিভাগের র‌্যাঙ্কিংয়েই তরতরিয়ে এগিয়েছেন।

মঈন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ব্যক্তিগত সেরা ২১ নম্বরে আছেন। বোলিংয়ে ১৮তম স্থানে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থেকে পয়েন্ট টেনে নিয়েছেন ৪০৯-এ। পাঁচে আরেক ইংলিশ বেন স্টোকস ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে।

টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে জেমস অ্যান্ডারসন দুইয়ে উঠে তিনে ঠেলে দিয়েছেন অশ্বিনকে। আর ব্যাটসম্যানদের মধ্যে তিনে চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কা রাহানে পাঁচে উঠে এসেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংরবীন্দ্র জাদেজাসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT