চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় শোক দিবসে জাতির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে সমগ্র জাতি। সোমবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোকের কর্মসূচি শুরু হয়।

৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অর্নার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর মোনাজাত করা হয়। পরে দলীয় নেতা ও মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে ধানমন্ডি ৩২ নম্বরে।

শোক আর শ্রদ্ধার কর্মসূচি থেকে জাতির পিতার আদর্শে বাংলাদেশ গঠনের আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। 

এরপর জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা আন্তর্জাতিক মানবাধিকার নেত্রী সায়মা হোসেন পুতুল ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সোমবার বনানী কবরস্থানে ৭৫’র ১৫ আগষ্টে নিহত পরিবারের সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

Reneta

পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত শেষে কবরে ফুল ছিটিয়ে দেন তারা। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানেও শোকার্ত মানুষের ঢল নামে।

এরপর জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। ফাতেহা পাঠ করে মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ।

দেশের বাইরেও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT