চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ রাউন্ডে ঢাকার সঙ্গে ড্র করলেই হতো খুলনার। ঘরের মাঠে চাপহীন ম্যাচটি জিতেই শিরোপার স্বাদ নিলেন রাজ্জাক-সোহান-এনামুলরা। ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড সাতবার জাতীয় লিগে চ্যাম্পিয়ন হল তারকায় ঠাসা দলটি।

শেখ আবু নাসের স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের চতুর্থ দিনে খুলনাকে ১১৭ রানের লক্ষ্য দেয় ঢাকা। এনামুল হক বিজয়ের ৭৬ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংসে ২৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় খুলনা। অমিত মজুমদার অপরাজিত থাকেন ৩৩ রানে।

৬ ম্যাচে ৩ জয়ে ৩৯.৮১ পয়েন্ট নিয়ে জাতীয় লিগের ২১তম আসরে চ্যাম্পিয়ন হয় খুলনা। রানার্সআপ ঢাকার অর্জন ২৪.৩৯ পয়েন্ট। তাদের জয় মোটে এক ম্যাচে।

স্কোর: ঢাকা বিভাগ-২৭৯ ও ২১৬, খুলনা বিভাগ-৩৭৯ ও ১১৭/১

জাতীয় লিগে খুলনা ও রাজশাহীর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলছে অনেক আগে থেকেই। দুই দলই ছয়বার করে জিতেছিল জাতীয় লিগের শিরোপা। রাজশাহীকে ছাড়িয়ে খুলনা এখন সাতবারের চ্যাম্পিয়ন। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল খুলনা।

Reneta

তাইবুর রহমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭৯ রান তুলেছিল ঢাকা। জবাবে নুরুল হাসান সোহানের অপরাজিত ১৫০ রানের ইনিংসে ৩৭৯ করে থামে খুলনা। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২২৭ বলে ১৩টি চার ও ৭ ছয়ে সাজান দেড়শ রানের ইনিংসটি।

ঢাকার অফস্পিনার শুভাগত হোম নেন ৫ উইকেট। ২৬ ওভার বোলিং করে মাত্র ৪৬ রান দেন এ বোলার।

১০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০ রানে ৪ উইকেট হারায় ঢাকা। বিপর্যয় সামাল দেন রকিবুল হাসান। ৯৯ রান করে রান আউট হন এ ব্যাটসম্যান। মোহাম্মদ আরাফাত করেন ৫৩। দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় ২১৬ রান করে ঢাকা। খুলনার মিডিয়াম পেসার জিয়াউর রহমান নেন ৫ উইকেট।

১৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নুরুল হাসান সোহান। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। ৫ ম্যাচে এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৩১ উইকেট।

শেষ ম্যাচে খেলেননি খুলনার নিয়মিত অধিনায়ক রাজ্জাক। তার জায়গায় নেতৃত্ব দিয়েছেন সোহান।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT