চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে অনিশ্চিত তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন তাসকিন আহমেদ। যে কারণে ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

অনেকদিন পর সম্প্রতি জাতীয় দলে ফিরেছিলেন তাসকিন। ফিরতে না ফিরতেই তাকে চলে যেতে হচ্ছে মাঠের বাইরে। একের পর এক চোটে আন্তর্জাতিক মঞ্চ তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও অংশগ্রহণ কমে যাচ্ছে এ পেসারের।

ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না তাসকিনের। চোট প্রবণতা এতটাই বেড়েছে যে, বছরের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। সাইড স্ট্রেইনের চোটে পড়ার পর তিন সপ্তাহ বিশ্রামে কাটিয়ে রোববার থেকে অবশ্য শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়া। তবে এবার মাঠে ফিরতে লেগে যেতে পারে লম্বা সময়।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, একইস্থানে এই নিয়ে তৃতীয়বার চোট পাওয়ায় নিতে হচ্ছে বাড়তি সতর্কতা।

‘তাসকিনের ব্যাপারে আমরা খুব ধীরে আগাচ্ছি। কারণ তৃতীয়বার একই ধরণের ইনজুরিতে ভুগছে সে। ওকে বোলিং লোড দেয়া শুরু হয়নি। আশা করছি আগামী সপ্তাহ থেকে অল্পমাত্রায় কম ইনটেনসিটিতে বোলিং করতে অনুমতি দেব। তাসকিনের ফিরে (মাঠে) আসার ব্যাপারটা একটু সময় নেবে।’

‘আমরা বারবার বলছি এটা রি-কারেন্ট ইনজুরি। আবার যদি ইনজুরিতে পড়ে তাহলে রিকভারির সময়টা অনেক দীর্ঘ হবে। যে কারণে আমরা চাইছি ধীরে ধীরে ওর পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তারই ধারাবাহিকতায় পরের সপ্তাহ থেকে তাসকিন অল্প শক্তি প্রয়োগ করে বল করবে।’

Reneta

ফেব্রুয়ারির বিপিএল থেকে সেপ্টেম্বরে আফগান সিরিজ। সাত মাসে একে একে হাঁটু, পিঠ, তালুর ইনজুরির ধকল সামলে আসা তাসকিন ভুগছেন ঝুঁকিপূর্ণ সাইড স্ট্রেইনের ইনজুরিতে। যে কারণে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন না ২৪ বছর বয়সী এ পেসার।

আর দলে থেকেও আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি একাদশে কোনো পেসার না থাকায়। মাঝে ইংল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগটাও হারিয়েছেন ইনজুরির কারণে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯তাসকিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT