চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৫, জুন ২০২১
পরিবেশ
A A

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, শনিবার সকালে গণভবনে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখায়াত মুন একথা জানান।

এ বছর মুজিববর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপণ অভিযানে’র মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি।’

অন্যদিকে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে-ইকোসিস্টেম রেস্টোরেশন বা প্রতিবেশ পুনরুদ্ধার।

এ উপলক্ষে সরকার আশা করে দেশের জনগণ বিশেষ করে তরুণ সমাজ প্রতিবেশ এবং পরিবেশগত বৈচিত্র বজায় রাখতে গুরুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Reneta

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিবসটি পালন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। রাজধানীসহ বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলো মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান সংবলিত ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিশ্ব পরিবেশ দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT