চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বাজেটে কৃষিখাতে বরাদ্দ এবারও কমছে

আদিত্য শাহীন আদিত্য শাহীন
৬:০৫ অপরাহ্ণ ০২, জুন ২০১৫
কৃষি
A A

জাতীয় বাজেটে কৃষিখাতের ভাগ এবারও কমছে। মোট বরাদ্দের আকার ও ভর্তুকির পরিমাণ থাকছে গতবারের মতোই। ক্ষতিগ্রস্ত কৃষক খামারিদের জন্য বিশেষ নিরাপত্তা তহবিল গঠন, পোল্ট্রি খাতে বিশেষ সহায়তাসহ পরিবর্তিত জলবায়ু প্রেক্ষাপটে নতুন দিক নির্দেশনার আশা করে আছেন কৃষক।

খাদ্যশস্য, সবজি কিংবা মাছ। সবক্ষেত্রেই উৎপাদনের টানা সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু জাতীয় বাজেটের সামগ্রিক আকারের তুলনায় কৃষির অংশ দিনে দিনে সংকুচিত হচ্ছে। সেই ধারাবাহিকতা এবারও। গতবার যখন মোট বাজেটের আকার ছিল ২ লাখ ২২ হাজার ৪’শ ৯১ কোটি টাকার। আর কৃষিতে বরাদ্দ ছিল ১২ হাজার ৩’শ ৯৬ কোটি টাকা। এবার সেখানে বাজেটের আকার হচ্ছে তিন লাখ কোটি, কিন্তু কৃষির ভাগ থাকছে সেটুকুই অর্থাৎ ১২ হাজার ৪’শ ৬৪ কোটি টাকা।

উৎপাদনে সাফল্য থাকলেও কৃষকের জন্য চলতি অর্থবছর ছিল মার খাওয়ার বছর। রাজনৈতিক অস্থিতিশীলতায় পণ্য বাজারজাত করতে না পারায় ভারী হয়েছে তার সংকট। ঋণগ্রস্থ কৃষকের মাথায় চড়েছে মামলার বোঝা। যার জন্য নতুন বিবেচনা নিতে হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

বড় ধরণের প্রাকৃতিক বিপর্যয় হয়নি, তাই টান পড়েনি খাদ্যশস্যে। এমনকি খাদ্যশস্য উৎপাদনে সাফল্য বাংলাদেশকে পৌছে দিয়েছে চাল রপ্তানীকারক দেশের তালিকায়। কিন্তু এর বিপরীতেই আছে ভারত থেকে আমদানি করা চালে বাজার সয়লাব হওয়ার তথ্য। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে চাল আমদানি হয়েছে ১১ লাখ ৯ হাজার টন। পরে আবার ঋণপত্র খোলা হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার টনের। আমদানির এই পরিমাণ গত অর্থবছরের দ্বিগুণেরও বেশি।

গত অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৭১ ভাগ কমেছে কৃষিঋণ বিতরণের হারও। গত জুলাই থেকে এপ্রিল, দশ মাসে এবার ঋণ বিতরণ হয়েছে ১২ হাজার ৩’শ ৬১ কোটি টাকার। গত অর্থবছরে এই সময়ে যার পরিমাণ ছিল ১৩ হাজার ১’শ ১০ কোটি টাকা।

আসন্ন বাজেটে কৃষি উপকরণে বিশেষ আর্থিক সহায়তা বা ভর্তুকির আকারও থাকছে গতবারের সমান অর্থাৎ ৯ হাজার কোটি টাকা। কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, বিপর্যস্ত পোল্ট্রি খাত রক্ষায় বিশেষ সহায়তাসহ পরিবর্তিত কৃষি প্রেক্ষাপটে নতুন বরাদ্দ ও দিক নির্দেশনার দিকে তাকিয়ে আছেন কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT