চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে ওই এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

রোববার সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজনকে আহত হতে দেখা যায়।

এই সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ছাত্রদলের কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তেও দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ব্যাপক টিয়ারশেল ছুঁড়েছে।

জানা যায়, ছাত্রদলের আজকের কর্মসূচিকে সামনে রেখে সকাল থেকে প্রেসক্লাব এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল। প্রায় ২৫০ জন পুলিশ সদস্য অবস্থান নিয়েছিলেন প্রেসক্লাবের সামনে। অন্যদিকে সকাল ১০টার দিক থেকে প্রেসক্লাবের ভেতরে জমায়েত হতে শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের এই কর্মসূচির পূর্ব অনুমতি ছিল না বলে অভিযোগ পুলিশের। ছাত্রদলের নেতাদের সঙ্গে পুলিশ কথা বলতে প্রেসক্লাবের ভেতরে গেলেও সেখান থেকে কোনো সমাধান আসেনি। তখনও প্রেসক্লাবের প্রধান ফটক বন্ধ ছিল।

Reneta

এরপর বেলা ১১টার কিছু পর ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। তখন পুলিশ তাদের সড়ক থেকে উঠে যাওযার কথা বললেও তারা যেতে রাজি হননি। এরপরই পুলিশ তাদের ধাওয়া দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করলে মূলত সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোনো ‍অনুমিত না নিয়ে সমাবেশ করতে চেয়েছিল তারা। তাই তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি।

অপরদিকে ছাত্রদলের দাবি, প্রেসক্লাবের সামনে এ ধরনের সমাবেশ করতে কোনো অনুমতি লাগে না।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রদলের এ কর্মসূচির বিষয়ে কোনো অনুমতি নেওয়া ছিল না। সেজন্য আমরা তাদের চলে যেতে বলি। কিন্তু তারা অনুমতি না নিয়ে সমাবেশের চেষ্টা করে এবং প্রেসক্লাবের ভেতর থেকে ইটের টুকরা ছোড়ে। এরপরই মূলত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্রদলের কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT