চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির চেয়ারম্যান নিয়ে বিতর্কের অবকাশ নেই: ফিরোজ রশিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন: চট্টগ্রাম বিভাগের ১৯ জেলার নেতাকর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে পার্টির সাথে ঐক্যবদ্ধ। পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকাবস্থায় চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে মনোনয়ন দিয়ে গেছেন। তাই এ ব্যাপারে বির্তকের আর কোনো অবকাশ নেই।

তিনি বলেন: যারা এ নিয়ে বির্তক করছেন তারা গঠনতন্ত্র মানেন না। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার মোটেল শৈবালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় চট্টগ্রাম বিভাগের ১৯ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন: জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যের প্রশ্নে দলের কোনো সমস্যা হবে না। কেউ নিজেকে রাজা ঘোষণা করেলই রাজা হয়ে যায় না। রাজা হতে হলে রাজ্য থাকতে হয়, প্রজা থাকতে হয়। তাই কে কী ঘোষণা করেছে তাতে জাতীয় পার্টির কিছু যায় আসে না।

তিনি বলেন: যারা শৃংখলা বিরোধী কার্মকাণ্ডে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবেই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিশাল আকাশ থেকে কত তারা ঝড়ে পড়ে তাতে আকাশের কি আসে যায়।

এর আগে অপর একটি সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। জিএম কাদেরকে চেয়ারম্যানের পদ ছেড়ে কো-চেয়ারম্যানের পদ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

Reneta

আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিল করে চেয়ারম্যান নির্বাচন করার কথা জানান জাপার এই প্রেসিডিয়াম সদস্য।

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর বিরোধীদলীয় নেতা নির্ধারণ নিয়ে বিবাদ দেখা দেয়ার পর থেকেই জাতীয় পার্টির শীর্ষ নেতাদের এই পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT