চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির কাউন্সিল পেছালো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল ৩০ নভেম্বরের পরিবর্তে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন  পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম কাদের।

এসময় তিনি বলেন: ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে আমরা রাজনীতি করবো। যারা বলেছিলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি ভেঙে যাবে, তাদের ধারণা মিথ্যে প্রমাণিত হয়েছে। বরং জাতীয় পার্টি আরো সুশৃংখল এবং শক্তিশালী হিসেবে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকবে।

পল্লীবন্ধুর অভাব হঠাৎ করেই পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন: পল্লীবন্ধু ৩৬ বছর রাজনৈতিক জীবনের ২৭ বছরই ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে পল্লীবন্ধু আমরণ সংগ্রাম করেছেন। দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের কর্মসূচি দিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পার্টি আগামী দিনে রাজনীতির নিয়ামক এবং চালিকা শক্তি হয়ে থাকবে।

জাতীয় ছাত্র সমাজের নেতাদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন: একটি সময়ে দেশের ছাত্র সংগঠনগুলো দল বা ব্যক্তির লেজুড়বৃত্তি ও লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিলো। আর এ কারণেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্র রাজনীতি বন্ধ করেছিলেন।

ছাত্র সমাজকে উপদেশ দিয়ে তিনি বলেন: ছাত্র সমাজ যেন কারো লাঠিয়ালে পরিণত না হয়। ছাত্র সমাজকে প্রতিটি অন্যায় আর অসত্যের প্রতিবাদ করে সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।

Reneta

ছাত্র সমাজের প্রতি সততা ও ন্যায়ের সাথে রাজনীতি করতে আহ্বান জানিয়ে পার্টির এই শীর্ষ নেতা বলেন: রাজনীতি করতে অর্থের প্রয়োজন আছে। কিন্তু অর্থের জন্য রাজনীতি করা দূর্বৃত্তায়ন। জাতীয় পার্টির আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে, তাই জাতীয় ছাত্র সমাজকে আরো শক্তিশালী হতে হবে।

এসময় দলের মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন: জাতীয় পার্টি এখন সব ষড়যন্ত্র থেকে মুক্ত। ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি আরো শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন: জাতীয় পার্টির যে সব নেতাদের সন্তানরা জাতীয় ছাত্র সমাজ করছে না, সেই সব নেতারা কোনো নির্বাচনেই জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাবে না।

রাঙ্গা বলেন: জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের অবস্থানে আছে। আমরা সরকারের সাথে এক সাথে নির্বাচন করেছি, তাই তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। তাই বলে সরকার যা বলবে জাতীয় পার্টি তা করবেনা। জাতীয় পার্টি স্বচ্ছ বিরোধী দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করবে।

ছাত্র সামজের উদ্দেশে রাঙ্গা বলেন: এরশাদ ছিলেন একজন পরিস্কার মানুষ, তাই জাতীয় ছাত্র সমাজের সবাইকে পরিস্কার মানুষ হতে হবে।

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল দিদার দিপু’র উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, অ্যাড. আব্দুল হামিদ ভাষানী, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম-ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিজাতীয় পার্টির কাউন্সিলজি এম কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT