চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টিতে হচ্ছেটা কী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ পূর্বাহ্ন ১৯, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

১৯৮২ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই পূর্বসূরী জিয়ার মতো একটি রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। অবশেষে ১৯৮৬ সালে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে জড়ো হওয়া নেতাকর্মীদের নিয়ে গঠন করেন জাতীয় পার্টি।

ভিন্ন ভিন্ন দলের নেতাকর্মী নিয়ে গঠিত জাতীয় পার্টি বরাবরই অভ্যন্তরীণ কোন্দলে ভুগেছে। ভুগছে এখনো। একাধিকবার ভাঙন দেখা জা.পা আবার ভাঙনের মুখে বলে অনেকে মনে করছেন।

রোববার রাতে রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন এরশাদ। এরপর এরশাদের অনপস্থিতিতে সোমবার তার স্ত্রী রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ঘোষণা করে দলের একাংশ।

আর মঙ্গলবার তা প্রত্যাখান করে মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবার মহাসচিব হিসেবে ঘোষণা করেন এরশাদ।

১৯৮৬ সালে জাতীয় পার্টি গঠনের ঘোষণায় বলা হয়েছিলো ‘দেশের সকল গণতন্ত্রকামী জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিগুলোর বিভক্তির প্রবণতা কাটিয়ে একটি একক রাজনৈতিক দলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা থেকে জাতীয় পার্টি গঠন করা হয়েছে।’

কিন্তু, দেখা যাচ্ছে আগের মতো সেই ঘোষণার ঠিক উল্টো ব্যাপার ঘটছে এখন।

Reneta

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শরিক জাতীয় পার্টি একই সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলের ভূমিকা পালন করছে। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। দল থেকে মন্ত্রীও আছেন কয়েকজন।

আর দলের চেয়ারম্যান এরশাদ নিজেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্ষমতা ভাগাভাগির জের ধরে আগে যেমন জাতীয় পার্টিতে ভাঙন ধরেছিলো, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে আবারও সেই একই টালমাটাল অবস্থায় দলটি।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর জনগণের প্রবল আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এর পর থেকেই কারাগারে বন্দি ছিলেন তিনি। ১৯৯১ সালের নির্বাচনে কারাগারে  থেকে পাঁচটি আসনে জয় লাভ করলেও অন্তরীণই থাকতে হয় এরশাদকে। তবে নানা সমস্যা ও চাপের মুখেও একত্রিত ছিলো জাতীয় পার্টি।

এরশাদের জাতীয় পার্টিতে প্রথম বড় ধরনের ভাঙন ধরে আনোয়ার হোসেন মঞ্জু বের হয়ে আলাদা জাতীয় পার্টি গঠন করলে। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের সময় জাতীয় পার্টি প্রথমে তাদের সমর্থন দিলেও পরে চারদলীয় জোটে চলে যায়। মন্ত্রী থাকা নিয়ে সেসময়ের যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এরশাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় পার্টি (জেপি) নামে নতুন দল গঠন করেন।

২০০১ সালের নির্বাচনের আগে এরশাদের জাতীয় পার্টিতে আরেক দফা ভাঙন ধরে। নাজিউর রহমান মঞ্জু জাতীয় পার্টি (বিজেপি) নামে আরেকটি দল গঠন করে এবং বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অংশ হয়ে নির্বাচনে যায়। চারদলীয় সেই জোট এখন ২০ দলীয় জোটে পরিণত হয়েছে এবং বর্তমানে বিজেপির নেতৃত্বে আছেন আন্দালিব রহমান পার্থ।

তবে এই অংশের ভেতরও আরেকটি ভাঙন আছে। মন্ত্রিত্ব নিয়ে ঝামেলার একপর্যায়ে প্রতিষ্ঠাতা মহাসচিব এম এ মতিন আলাদা জাতীয় পার্টি গঠন করেন।

সর্বশেষ এরশাদের জাতীয় পার্টিতে বড় ধরনের ভাঙন ধরান কাজী জাফর আহমেদ। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে কাজী জাফর এরশাদকে ছেড়ে আলাদা জাতীয় পার্টি গঠন করে বিএনপি-জোটে যোগ দেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের বিশেষ কাউন্সিলের মাধ্যমে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন কাজী জাফর। একই সঙ্গে তিনি এরশাদকে বহিষ্কারেরও ঘোষণা দেন।

এর আগে এক এগারোর সময় জাতীয় পার্টি দুটি অংশে বিভক্ত হয়েছিল, পরে অবশ্য এ দুটি অংশই এরশাদের নেতৃত্বে এক হয়ে যায়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে ঘোলাটে পরিস্থিতির মধ্যে জাতীয় পার্টিতে এরশাদ ও রওশনকে কেন্দ্র করে দলে যে দুটি শিবির তৈরি হয় সেটাই এখন প্রকাশ্য।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পার্টিহুসেইন মুহাম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের কারণে পেছাল ‘এটা আমাদেরই গল্প’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT