চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পরিচয়পত্র যাচাই পোর্টাল ‘পরিচয়’র সঙ্গে ইবিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

সরকারের এপিআই ভিত্তিক রিয়েল-টাইমে জাতীয় পরিচয়পত্র যাচাই পোর্টাল ‘পরিচয়’ এর সঙ্গে যুক্ত হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘পরিচয়’- এর সঙ্গে ইস্টার্ন ব্যাংকের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ মন্ত্রণালয় এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ইবিএল ‘পরিচয়’ পোর্টালটির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। এর ফলে পরিচয়- এর সাহায্যে ব্যাংকের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র সহজেই যাচাই করা সম্ভব হচ্ছে। পোর্টালটি ডিজিটাইজেশনের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের জন্য নতুন সুযোগের সৃষ্টি করেছে। কারণ এর মাধ্যমে ব্যাংক একটি নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গ্রাহকদের বর্তমান ও স্থায়ী ঠিকানা, পুলিশ ভেরিফিকেশন তথ্য, পাসপোর্টের তথ্য, স্বাক্ষর, ছবি, বায়োমেট্রিক তথ্য, ব্যক্তিগত তথ্য, টিআইএন, সিআইবি ইত্যাদি যাচাই করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভাগটির সঙ্গে ইস্টার্ন ব্যাংকের একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় চলতি বছরের ১৭ জুলাই পোর্টালটির উদ্বোধন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইবিএলজাতীয় পরিচয় পত্রপরিচয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT