চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের জন্য তারেককে দেশে আসতে হবে: ডিজি পাসপোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
তারেক রহমান-জাতীয় পরিচয়পত্র-পাসপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের জন্য দেশে আসতে হবে বলে জানিয়েছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজোয়ান। পাসপোর্ট না থাকলেও কারো নাগরিকত্ব চলে যায় না বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার আগারগাঁও পাসপোর্ট অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাসুদ রেজওয়ান বলেন, ২০০৮ সালে দেশ ত্যাগ করেন তারেক রহমান। তখন তার হাতে লেখা পাসপোর্ট ছিল। এ পাসপোর্টের মেয়াদ ছিল ২০১০ সাল পর্যন্ত। পরে তিনি লন্ডনের বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন। ২০১৪ সালে দূতাবাসে ওই পাসপোর্ট জমা দেন তিনি। এখন তারেক রহমান পাসপোর্টবিহীন লন্ডনে অবস্থান করছেন।

‘তবে তিনি কীভাবে এখনও সেখানে অবস্থান করছেন সেটা যুক্তরাজ্যের সরকার জানে।’

তারেক রহমান-জাতীয় পরিচয়পত্র-পাসপোর্টতিনি আরও বলেন, তারেক রহমান পাসপোর্ট পেতে পারেন যদি তার জাতীয় পরিচয়পত্র থাকে। তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র নেই। তাই জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের জন্য তাকে দেশে আসতে হবে।

পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদোত্তীর্ণ হলেও যে কোনো বাংলাদেশি দেশে ফিরতে পারবেন জানিয়ে মাসুদ রেজওয়ান বলেন, তার দেশে আসা নিয়ে কোনো সমস্যা নেই। তিনি চাইলে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে পারেন।

Reneta

তিনি আরও বলেন, ‘তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। ১৯৭৬ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো মামলায় সাজার মেয়াদ দুই বছরের বেশি হলে আসামিকে পাসপোর্ট দেয়া হয় না। আমরাও দেবো না।’

নাগরিকত্বের সাথে পাসপোর্টের কোনো সম্পর্ক নেই জানিয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পাসপোর্ট না থাকলে নাগরিকত্ব চলে যায় না। তবে তারেক রহমান নাগরিকত্ব বাতিলের জন্য যদি আবেদন করে থাকেন সেটি ভিন্ন বিষয়। তিনি এমন আবেদন করেছিলেন কিনা সেটি আমার জানা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানতারেক রহমানের নাগরিকত্বলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT