চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনের আগে রংপুর মডেল

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:২৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনাকাঙ্খিত সেই চিরাচরিত নিয়মের বদলে রংপুরে কোন ধরণের অঘটন ছাড়াই সম্পন্ন হলো সিটি কর্পোরেশন নির্বাচন। উৎসবমুখর পরিবেশের এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় সকল প্রার্থী নির্বাচনী পরিবেশের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু বলেছেন: নির্বাচনে একজন হারবে একজন জিতবে। এই হারজিতের প্রতিযোগিতায়ই আমরা নেমেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে উল্লেখ করে তিনি বলেন, মন-মানসিকতা ঠিক রেখে যেন প্রার্থীরা সবাই ভাই হিসেবে এবং রংপুরের সন্তান হিসেবে একে অপরকে কাছে টেনে নিয়ে কাজ করে যেতে পারেন সেই প্রার্থনা করেন তিনি। বিএনপি দলীয় প্রার্থী কাওসার জামান বাবলা ভোট দিয়ে বেরিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশের বিষয়ে একই কথা বলেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন: আইনশৃঙ্খলা ও নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন। মেয়র প্রার্থীদের এই বক্তব্য আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও আমাদেরকে আশাবাদী করে তোলে। আমরা বিশ্বাস করি, একইভাবে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য অবশ্য নির্বাচন কমিশনসহ সকল রাজনৈতিক দলের সদিচ্ছা মূল বিষয়। এক্ষেত্রে সকলের সদিচ্ছা না থাকলে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। তবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে, প্রার্থী এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে কোন ধরনের সংঘাত ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব। এমনকি নির্বাচনের ফলাফল যাই হোক, তা মেনে নেয়ারও ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল ও জোটকে নিজেদের মধ্যকার মতবিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধানে উদ্যোগী হওয়ার জন্য আমরা রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান জানাই। আমরা আশা করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে রংপুরের মতোই একটি ‘মডেল নির্বাচন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT