চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরিতে ওয়ান মিলিয়ন ডলারের এইচ-পি

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৫:৩৫ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৫
স্পোর্টস
A A

আগামী মাসে আবারও শুরু হচ্ছে বিসিবির হাই-পারফরম্যান্স প্রোগ্রাম, ‘এইচ-পি’। এজন্য সম্ভাবনাময় ২২ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কর্মসূচির জন্য বাজেট ধরা হয়েছে এক মিলিয়ন ডলার বা ৮ কোটি টাকা। কর্মসূচির প্রধান পরিচালক ইংলিশ কোচ পল টেরি।

বিসিবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির সহ-সভাপতি এবং হাই-পারফরমেন্স প্রোগ্রামের চেয়ারম্যান মাহবুব আনাম এইচ-পি ক্রিকেটারদের নাম ঘোষণা করেন।

আট বছর বিরতির পর আবারও এ কর্মসূচি শুরু করছে বিসিবি। এর লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যাতে পুরোপুরি প্রস্তুত হয়েই জাতীয় দলে খেলতে আসেন একজন ক্রিকেটার। তাদের তৈরি করতেই বছরব্যাপী চলবে প্রশিক্ষণ যার নাম দেয়া হয়েছে বিসিবি হাই-পারফরম্যান্স প্রোগ্রাম বা এইচ পি।

জাতীয় দলে থাকা কিংবা জাতীয় দলের আশপাশে থাকাদেরই রাখা হয়েছে ২২ জনের তালিকায়।

টপঅর্ডারে আছেন: জাতীয় দলে ডাক পাওয়া ওপেনার রনি তালুকদার, লিটন কুমার দাস ও সাদমান ইসলাম।

মিডলঅর্ডারে: তাসামুল হক, মাহমুদুল হাসান, জাতীয় দলের সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন এবং তাইবুর রহমান পারভেজ।

Reneta

স্পিনারের তালিকায়: জাতীয় দলে থাকা জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজীব, নিহাদ-উজ-জামান ও নাসুম আহমেদ।

পেসার: মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহি, শুভাশিষ রায়, মেহেদী হাসান রানা, কামরুল ইসলাম রাব্বি এবং দেওয়ান সাব্বির আহমেদ।

উইকেটকিপার তালিকায়: কাজী নুরুল হাসান সোহান, জাবিদ হোসাইন এবং ইরফান শুকুর।

এছাড়াও জাতীয় দল থেকে বাদ পড়া, কিংবা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অথবা বাংলাদেশ দলে আসা-যাওয়ার মধ্যে থাকা শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব এবং শামসুর রহমান শুভসহ বেশ কয়েকজন আছেন।

সিনিয়রদের মধ্যে এমনকি মাশরাফি মর্তুজাদের নিয়েও আলাদা পেস বোলিং ছাড়াও ব্যাটিং, স্পিনিং এবং ফিল্ডিং-কিপিংয়ের জন্য আলাদা ৮, ৬ এবং ২ সপ্তাহের এলিট কোচিংয়ের ব্যবস্থা করবে বোর্ড।

হাই-পারফরম্যান্স, এইচ পি প্রোগামের ডিরেক্টর অব কোচিং ইংলিশম্যান পল টেরি এবং হেডকোচ ম্যাল লয়ি। আর এলিট কোচিংয়ের কোচ চারজনই বাংলাদেশী। তারা হলেন: সারোয়ার ইমরান, এহসান, ওয়াহিদুল গনি এবং মুতর্জা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT