জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুরু হয়েছে চট্টগ্রাম শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ঢাকা প্রদর্শনী।
পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
চট্টগ্রাম শর্টের চিফ প্যাট্রন ওয়াহিদ মালেক, প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল চৌধুরী, উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান জাঁনেসার ওসমান ও অন্যরা।







