চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নয়টি বিভাগে জিতেছে ‘বাপজানের বায়োস্কোপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
বিনোদন
A A

২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি হয়েছে ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’। সেরা নায়ক যুগ্মভাবে শাকিব খান (আরও ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রী) আর সেরা নায়িকা জয়া আহসান (জিরো ডিগ্রী)। সর্বাধিক নয়টি বিভাগে পুরস্কার জিতেছে ভিন্নধারার চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন যুগ্মভাবে অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসি রহমান।

আজ বৃহস্পতিবার বিকালে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

‘আরও ভালোবাসব তোমায়’ ছবিতে শাকিব খান ও পরীমনি

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫

শ্রেষ্ঠ চলচ্চিত্র: যুগ্মভাবে ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: যুগ্মভাবে ‘একাত্তরের গণহত্যা’ ও ‘বধ্যভূমি’

Reneta

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)।

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র: যুগ্মভাবে শাকিব খান (আরও ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রী)

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র: জয়া আহসান (জিরো ডিগ্রী)

‘জিরো ডিগ্রী’ ছবিতে জয়া আহসান

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র: গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন)

শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র: তমা মির্জা (নদীজন)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্র: ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন)

শ্রেষ্ঠ শিশু শিল্পী: যারা যারিব (প্রার্থনা)। একই শাখায় একই ছবির জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন প্রমিয়া রহমান

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন)

‘অনিল বাগচীর একদিন’ ছবির দৃশ্য

শ্রেষ্ঠ গায়ক: যুগ্মভাবে সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র- মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)

শ্রেষ্ঠ গায়িকা: প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র- অনিল বাগচীর একদিন)

শ্রেষ্ঠ গীতিকার: আমিরুল ইসলাম (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)

শ্রেষ্ঠ সুরকার: এস আই টুটুল (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)

শ্রেষ্ঠ কাহিনীকার: মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)

‘বাপজানের বায়োস্কোপ’ ছবির দৃশ্য

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন)

শ্রেষ্ঠ সম্পাদক: মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: সামুরাই মারুফ (জিরো ডিগ্রী)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রতন কুমার পাল (জিরো ডিগ্রী)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল)

শ্রেষ্ঠ মেকআপম্যান: শফিক (জালালের গল্প)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT