চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ন ০৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

আজ ৩ এপ্রিল (সোমবার) জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প, বাণিজ্য, ত্রাণ ও দুর্যোগ কল্যাণমন্ত্রী থাকা অবস্থায় ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

সেই সূত্রে ২০১২ সাল থেকে এই বিশেষ দিনটিকে সরকারীভাবে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও বর্ণিল আয়োজনে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হবে।

এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আলাদাভাবে দিবসটি পালনের আয়োজন করেছে। বরেণ্য অভিনেতা হাসান ইমামকে সভাপতি করে এবারের অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

সকাল ৯ টা ৩০ মিনিটে এফডিসি চত্বরের মূল মঞ্চে চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর স্বাগত বক্তব্য রাখবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য সচিব।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে আরো থাকছে সকাল ১১ টায় র‍্যালী, ১১ টা ৩০ মিনিটে মেলা উদ্বোধন, ১২ টায় টক শো, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩ টায় সেমিনার ও ৫ টায় চিত্রতারকাদের উপস্থিতিতে সংস্কৃতিক অনুষ্ঠান।

সেখানে বিভিন্ন জনপ্রিয় গানে অংশ নেবেন রোজিনা, অঞ্জনা, সাইমন, মাহি, জায়েদ খান, পপি, রোমানা নীড়, জয় চৌধুরী, সাঞ্জু জন, বিপাশা কবির, শিরিন শিলা, শিপন প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিচলচ্চিত্র দিবসজায়েদ খানলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT