চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ডাকে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চার শীর্ষনেতা।

শনিবার বিকালে সমাবেশ শুরু হওয়ার পর সেখানে উপস্থিত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. মঈন আহমদ।

এ সমাবেশে সভাপতিত্ব করছেন সং‌বিধান প্রণেতা ড. কামাল হোসনে। সূচনা বক্তব্যে তিনি দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল গত সপ্তাহে যাত্রা করা ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেবে বিএনপি।

জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার ঢাকার সমাবেশে বিএনপি প্রতিনিধির উপস্থিতি চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আমন্ত্রণ জানানো হয়। পরে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়।

মূলত সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ৫ দফা দাবি এবং ৯ দফা লক্ষ্য নিয়ে এ জাতীয় ঐক্য প্রক্রিয়া। যার আহ্বায়ক দেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ড. কামাল হোসেন।

Reneta

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. বদরুদ্দোজা চৌধুরী, প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্যরা।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ঐক্য প্রক্রিয়াড. কামাল হোসেনবিএনপিযুক্তফ্রন্টলিড নিউজসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT