চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্য ছাড়া এই সরকারের পতন সম্ভব নয়: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট সরকার’ উল্লেখ করে এই সরকারের পতনের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আইয়ুব খানের পতনের জন্য ১২ বছর, এরশাদের পতনের জন্য ৯ বছর সংগ্রাম করতে হয়েছে।  জাতীয় ঐক্যের মাধ্যমেই তা সম্ভব হয়েছে।  এই সরকারের পতনের জন্য আমরা সেরকম একটি জাতীয় ঐক্য করছি।  জনগণের কাছে যাচ্ছি।

তিনি বলেন, যেকোনো কিছুর উত্থান পতন থাকবে।  কখনো গভীর হবে।  কখনো কমে যাবে।  কেউ হতাশ হবেন না।  আমাদের ভুল ত্রুটি হতে পারে।  কিন্তু আন্তরিকতায় কোনো শেষ নেই।  আমরা প্রমাণ করেছি বিএনপি ঐক্যবদ্ধ।  এখন দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা।

এরশাদকে ‘বিশ্ব বেহায়া’ উল্লেখ করে ফখরুল বলেন, এই যে ভদ্রলোকটি, যাকে বলা হয় বিশ্ব বেহায়া, আজ সমাবেশ করলেন। যে স্বৈরাচারকে মানুষ টেনে নামিয়েছে, সে স্বৈরাচারকে আওয়ামী লীগ সমাবেশ করতে দিলো।

সাবেক সামরিক শাসক জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেছিলেন।  ৩৬ বছর পর সেই দিনটিতে তার দল জাতীয় পার্টি ঢাকায় মহাসমাবেশ করেছে।

Reneta

‘আওয়ামী লীগের চরিত্র ডাবল স্ট্যান্ডার্ড’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এরাই বাকশাল করেছে।  গতকালের রিপোর্টে তা প্রমাণিত হয়েছে।

শুক্রবার জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়: ‘বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যুনতম মানদণ্ড মানা হচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, আসলে স্বৈরাচার বললে কিছুটা মর্যাদা দেয়া হয়। আমি বলবো এ সরকার ফ্যাসিবাদী সরকার।  যতো কঠিন সময় আসুক না কেন আমরা নতজানু হবো না। আমাদেরকে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বিজয় অর্জন করতে হবে।

ফখরুল বলেন, আমরা নির্বাচন চাই।  কিন্তু দেশনেত্রীকে নিয়ে।  মুক্ত বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে।  নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার, লেভেল প্লেইং ফিল্ড, সকল দলের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।  সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT