চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্যের সম্ভাবনা কতটুকু?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৮ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রশংসনীয় এ আহ্বান আশার আলো জ্বালালেও তা মুহূর্তেই হতাশায় পরিণত হয় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিক্রিয়ায়। কারণ, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসিচব বলেছেন, এই সংসদকে কিভাবে সংসদ হিসেবে ধরে নেয়া হবে? আমরা ইতোমধ্যে ফলাফল প্রত্যাখ্যান করেছি। এই মুহূর্তে সংসদে যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠে না। শনিবারও বিএনপি মহাসচিবসহ দল ও জোটের অন্যান্য নেতারা একই সুরে কথা বলেছেন। জাতীয় ঐক্যের ক্ষেত্রে যা কখনোই কাম্য নয়।

আমরা মনে করি, নানা ধরনের ভিন্নমত সত্ত্বেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য জরুরি। আর আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এর ন্যূনতম চিহ্ন পরিলক্ষিত হচ্ছে না।

তবে ওই ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন: একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম। তবে, সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না। সংখ্যা যত কমই হোক, সংসদে যেকোন সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব/আলোচনা/সমালোচনার যথাযথ মূল্যায়ন করা হবে। আমরা প্রধানমন্ত্রীর এমন মানসিকতাকে অভিনন্দন জানাই।

গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা অপরিহার্য। কিন্তু এটা স্বীকার করতে হবে যে, দশম জাতীয় সংসদের শুরু থেকে সত্যিকারের বিরোধী দলের সংকটে পড়েছে বাংলাদেশ। এখন বিরোধী দলের সদস্যরা যদি প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের পরও শপথ না নেন, তা দুঃখজনক।

Reneta

আমরা আশা করি, দেশের স্বার্থে সরকারি দলকে যেমন ছাড় দেয়ার মানসিকতা লালন করতে হবে, ঠিক তেমনই প্রকৃত বিরোধী দলের সংকট কাটাতে নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিজেদের দাবি-দাওয়াসহ জনগণের স্বার্থের সকল আলোচনার কেন্দ্রবিন্দু হতে হবে জাতীয় সংসদ। তাই একাদশ জাতীয় সংসদকে কার্যকর করে তুলতে আমরা সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনজাতির উদ্দেশে ভাষণজাতীয় ঐক্যসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা অংশ নেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

বৈশাখী শোভাযাত্রায় বিদেশি অতিথি, বিশ্ববন্ধুত্বের বার্তা

এপ্রিল ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের আবারও সংলাপের ইঙ্গিতে তেলের দাম নিম্নমুখী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT