চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকশাল দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন জাতির পিতা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাকশাল ঐক্যের প্লাটফর্ম দাবি করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: অর্থনীতির দ্রুত বিকাশের লক্ষ্যে দেশের সব শ্রেণির মানুষকে নিয়ে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ঐক্যের নাম বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ।

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শিল্প কারখানাগুলো নতুন করে চালু করা হয়েছিল। কৃষক শ্রমিককে দেশের অর্থনীতির মূল ভিত্তি বিবেচনা করে বাকশালের মাধ্যমে দেশের অর্থনীতির মুক্তি দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন: দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। আমি আমার স্বজনদের হারিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের ভবিষ্যৎ। দেশ উন্নয়নের পথ থেকে সরে যায়, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি। আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করছি। কৃষক-শ্রমিকের উন্নয়নে কাজ করছি।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: ভয় করে জয় করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপন ঘরে থেকে শুদ্ধি অভিযান শুরু করে যে দুঃসাধ্য সাধন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঅন্য কেউ করতে পারে নাই। তার মতো এতো সাহসী নেত্রী আর নেই।

তিনি বলেন: বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজনের নাম শেখ হাসিনা। বিশ্বের সেরা চারজন প্রধানমন্ত্রীর একজন হলেন শেখ হাসিনা। বিশ্বের ডায়নামিক, সৎ-সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা। দক্ষ প্রসাশকের নাম শেখ হাসিনা। সৎ-সাহসী, সবচেয়ে দক্ষ্য, বিচক্ষণ ব্যক্তি ও ৭৫ পরবর্তীর সফল কুটনৈতিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা দেশের পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন বলেই তিনি শুধু রাজনৈতিক ব্যক্তি নয় তিনি দেশের রাষ্ট্র নায়ক। গত ৪৪ বছরের বাংলাদেশ একমাত্র শ্রমিক বান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। গত ৪৪ বছরে সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনীতিকের নাম শেখ হাসিনা। যার উন্নয়ন অর্জনে আজ বিশ্বে সমাদৃত করে বাংলাদেশ সুনাম দ্রুত হয়েছে।

Reneta

শ্রমিক লীগের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন: আসুন আমরা কমিটেড হই। শেখ হাসিনা আমাদের যে চলার পথ তৈরি করে দিয়েছেন আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সে পথে এগিয়ে যাই। তিনি ভয়কে জয় করে অসম সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বের সেরা প্রধানমন্ত্রীদের একজন।

এর আগে সকাল ১০টা ৪০মিনিটে জাতীয় শ্রমিক লীগের ১২তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরবাকশালশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT