২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বুধবার ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা দেখতে ময়দান পরির্দশন করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
সেসময় তিনি ঈদ জামাতকে ঘিরে নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি সাংবাদিকদের জানান, নামাজে আসার সময় এবার মুসল্লীরা জায়নামাজের সাথে প্রয়োজনে পানি আনতে পারবেন।
যে কোনো ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখে গোয়েন্দাদের সঙ্গে পরামর্শ করে ময়দানের ভেতরে বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।







