চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঈদগাহ ময়দানের এক কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বলয়

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১:৫১ অপরাহ্ণ ২৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A

ঈদুল ফিতরের প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তার কথা জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহের এক কিলোমিটার জায়গা জুড়ে নিরাপত্তা বলয় থাকবে।

শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ ময়দানের এক কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা আর্চওয়ে এবং পুলিশ চৌকি থাকবে। সেগুলো ভেদ করেই মুসল্লিদের আসতে হবে। এছাড়াও অর্ধ কিলোমিটার এলাকার বাইরে নির্দিষ্ট এলাকায় গাড়ি পার্কিং করতে হবে।

পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে যা বোঝায় তার সব কিছুই গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ঈদগাহ ময়দানে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সোয়াট সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।এছাড়া পোশাক পরিহিত ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে আগত মুসল্লিদের কিছু দিক-নির্দেশনা দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো প্রকার ভ্যানিটি ব্যাগ, লাগেজ, দাহ্য পদার্থ বহন করা যাবে না। পুলিশ চাইলে নিরাপত্তার প্রয়োজনে জায়নামাযও যদি তল্লাশি করতে চায় তবে সেক্ষেত্রে মুসল্লিদের সহযোগিতা করার আহ্বান জানান।

Reneta

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন: ঈদকেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি নেই। সারাদেশে নিরাপত্তা স্বাভাবিক আছে। হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার পর গোয়েন্দারা টানা এক বছর কাজ করেছেন। সে বিষয় মাথায় রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলীসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT