মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিবিদরা। তাঁরা বলেছেন, স্বাধীনতার সুফল পেতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন রাজনীতিবিদরা। এছাড়াও বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।






