২০১৯-২০২১ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি ও গোপন ভোটে বাংলাদেশ এই কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ১৭৮ ভোট পায়।








