চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মানিত: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাশেদ আহমেদ: এবার জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য দেশগুলোর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জুইস সেন্টারে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে পালন অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এবারও দিনটিকে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।

৪৭ বছর আগে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে প্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। এজন্য প্রতিবছর দিনটিকে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে হিসেবে পালন করা হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জুইস সেন্টারে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে হিসেবে পালন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবারের জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন জানান, বাংলার কৃষক এবং প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।

দেশের অর্থনৈতিক যাত্রায় প্রবাসীদের শ্রমকে দেশের শক্তি উল্লেখ করে দিবসটি পালন করার জন্য বাংলাদেশি আমেরিকানদের ধন্যবাদ জানিয়ে জাতির জনকের প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনসহ অন্য আলোচকরা।

Reneta

বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রীপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT