চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনডিপি প্রকাশিত বার্ষিক মানব উন্নয়ন সূচকে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ২০১৬ সালের ওই প্রতিবেদনে ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৯তম অবস্থানে আছে। আগের বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪০তম। তবে এই অবস্থানে আফ্রিকার দুই দেশ ঘানা আর জাম্বিয়ার সঙ্গে যৌথভাবে রয়েছে বাংলাদেশ।

সূচকটিতে বরাবরের মতো এবারও সবার উপরে আছে নরওয়ে। আর সবার নিচে আছে সেন্ট্রাল আফ্রিকা প্রজাতন্ত্র।

প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে। মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে শ্রীলংকা (৭৩), এরপরে মালদ্বীপ আছে দ্বিতীয় অবস্থানে। ভারতের অবস্থান ১৩১ তম স্থানে আর ভূটানের অবস্থান ১২৩ এ। পাকিস্তান ১৪৭ তম স্থানে আছে এবছরের মানব উন্নয়ন সূচকে।

সুচকে দেশগুলোকে খুব উচ্চ মানব উন্নয়ন, উচ্চ মানব উন্নয়ন, মধ্যম মানব উন্নয়ন, নিম্ন মানব উন্নয়ন ক্যাটাগরিতে রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আছে মধ্যম মানব উন্নয়ন ক্যাটাগরিতে।

মানুষের গড় আয়ু, শিশুদের স্কুলে যাওয়ার হার, মাথাপিছু আয়, মোট জাতীয় আয়ের পরিবর্তনসহ আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে ইউএনডিপি এ সূচক করে থাকে।

সূচকে বাংলাদেশের মানব উন্নয়ন ভ্যালু শূন্য দশমিক ৫৭৯। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর।

Reneta

প্রতিবেদনে দেখা যায়, সারা বিশ্বের প্রায় ১৫০ কোটি মানুষ চরম দরিদ্র। এর মধ্যে প্রায় ৮০ কোটি মানুষই থাকে দক্ষিণ এশিয়ায়। আর ৩৪ শতাংশ বাস করে আফ্রিকার সাব সাহারা অঞ্চলে। বাকি ২ শতাংশ বাকি বিশ্বে বসবাস করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘবাংলাদেশমানব উন্নয়ন সূচক
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে ইরানের ছোট নৌকার ঝাঁক: উত্তেজনায় নতুন মোড়

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে স্বপ্ন ছোঁয়ার ১৫ দিনেই নিভে গেল রাম প্রসাদের জীবনপ্রদীপ

মে ১৫, ২০২৬

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নতুন প্ল্যাটফর্ম

মে ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় সন্দেহভাজন একজন আটক

মে ১৫, ২০২৬

ইরান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন: ট্রাম্প

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT