চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৪৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন জনমনে শঙ্কা তৈরি হচ্ছে তখন আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রতিবেদন আশার আলো জাগিয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে আগে চেয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

ওই প্রতিবেদনে বলা হয়-গড় আয়ু, মাথাপিছু আয়সহ বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে অগ্রগতির ফলে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। ১৮৯টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি করা সূচকে ভারতের প্রায় সঙ্গেই রয়েছে বাংলাদেশ। আর পাকিস্তানের অবস্থান বাংলাদেশের অনেক পরে, ১৫০ নম্বরে।

ইউএনডিপি এই প্রতিবেদন তৈরি করে প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে। এসব মানদণ্ডে বাংলাদেশের স্কোরও আগের তুলনায় বেড়েছে। এবার বাংলাদেশের এইচডিআই স্কোর দাঁড়িয়েছে ০.৬০৮, গতবার এই স্কোর ছিল ০.৫৭৯ ছিল।

এই প্রতিবেদন ছাড়াও বাংলাদেশ যে আগের চেয়ে অনেক দ্রুত বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেটা এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের চিরশত্রু ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানেও সেটা উচ্চারিত হচ্ছে। জাতিসংঘের এই প্রতিবেদন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আরও একটি স্বীকৃতি বলেই আমরা মনে করি।

তবে এই স্বীকৃতি নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই। মানব উন্নয়ন সূচকে এখন আমাদের অবস্থান ১৩৬ নম্বরে, আর ভারত রয়েছে ১৩০ নম্বরে। তবে এই সূচকে আমাদের চেয়ে এগিয়ে রয়েছে আরও দুটি প্রতিবেশি দেশ। এই সূচকে শ্রীলঙ্কার অবস্থান ৭৬, আর মালদ্বীপ ১০১ নম্বরে রয়েছে। বাংলাদেশ ক্রমেই এসব দেশকে ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী।

আমরা মনে করি, বাংলাদেশকে আরও মানবিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ সরকারের একার পক্ষে এমন কাজ কখনোই সম্ভব নয়। তাই যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনডিপিজাতিসংঘমানব উন্নয়ন সূচকসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT