আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে ভাষণ দেবেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেনাদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেনাদের সঙ্গে আলোচনা করছেন, চারপাশে অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দেবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসি জানিয়েছে, উক্ত ভাষণে জেলেনস্কি কিয়েভের স্বার্থে বুচায় বেসামরিকদের কথিত হত্যাকাণ্ডের একটি মুক্ত ও স্বচ্ছ তদন্তের দাবি জানাবেন।

জেলেনস্কি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, আমরা সবচেয়ে সম্পূর্ণ এবং স্বচ্ছ তদন্ত চাই যার ফলাফল পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবগত এবং ব্যাখ্যা করা হবে।’

এর আগে বুচায় রুশ বাহিনী তিনশ’ জনেরও বেশি বেসামরিক নাগরিককে নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। তিনি ইউক্রেনের জনগণকে রুশ সামরিক বাহিনীকে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে জেলেনস্কির এই দাবিরর পক্ষে কোনো প্রমাণ এখনো নিশ্চিত করা যায়নি।

বিষয়:জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…