চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের নতুন মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুটারেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটারেস। কূটনৈতিক সূত্রে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আনুষ্ঠানিক ভোটাভুটির পরে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হন গুটারেস। 

এর ফলে তিনি বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

বুধবারে ষষ্ঠবারের মতো আয়োজিত গোপন ভোটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউ গুটারেসের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ না করায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন কূটনীতিকরা।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ ১০ জন প্রার্থীর প্রতিজনের জন্য গোপন ভোট প্রদান করে থাকে। এর মাধ্যমে তাদের প্রতি আগ্রহী, অনাগ্রহী বা কোন মন্তব্য নয় এমন তিনটি পছন্দের যেকোন একটিকে বেছে নেয় তারা। গুটারেস ১৩টি আগ্রহী ভোট পান এবং কোন মন্তব্য নয় এমন দুইটি ভোট পান।

জাতিসংঘের রাশিয়ান অ্যাম্বেসেডর ভিটালি চার্কিন সাংবাদিকদের বলেন, “আজকে আমাদের ষষ্ঠ নির্বাচনের পরে আমরা স্পষ্টতই এগিয়ে থাকা একজনকে পেয়েছি এবং তার নাম এ্যান্টোনিও গুটারেস।” এসময় পরিষদের অন্য ১৪ সদস্য দেশের তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

৬৬ বছর বয়স্ক গুটারেস আগামী বছরের শুরুতেই তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। ১০ বছর জাতিসংঘের মহাসচিব থাকা সাউথ কোরিয়ান নাগরিক বান কি মুনের উত্তরসূরি হবেন তিনি। গুটারেস ১০ বছর জাতিসংঘের শরণার্থী সংস্থাকে নেতৃত্ব দিয়েছেন।

ট্যাগ: জাতিসংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্দেহ থেকে মুক্ত তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের মামলা

পরবর্তী

২০২১ সালের মধ্যে আইটি পেশাজীবীর সংখ্যা ২০ লাখে উন্নীত করবে সরকার

পরবর্তী

২০২১ সালের মধ্যে আইটি পেশাজীবীর সংখ্যা ২০ লাখে উন্নীত করবে সরকার

আইসিইউতে নার্গিসের পাশে সাংসদের সেলফি!

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT