জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৩০ বছর পার করছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে জাতিসংঘের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিশ্বের যে কোনো প্রান্তে শান্তিরক্ষী প্রয়োজন হলে জাতিসংঘে প্রথমেই বাংলাদেশের নাম ওঠে।
ইরাক-ইরান যুদ্ধের সময় মাত্র ১৫ জন সেনাসদস্য নিয়ে ১৯৮৮ সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যাত্রা শুরু করে বাংলাদেশ। সেনাবাহিনীর পরের বছর ১৯৮৯ সালে যোগ দেয় পুলিশ বাহিনী এবং ১৯৯৩ সালে শান্তি রক্ষায় যোগ দেয় নৌ ও বিমানবাহিনী।
হাইতি থেকে পর্ব তিমুর, লেবানন থেকে কংগোর মতো বিশ্বের ৪০টি দেশের ৫৪টি মিশনে ছিল বাংলাদেশ। সংঘাতপূর্ণ ও প্রতিকূল পরিস্থতিতে এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার, ৪শ’ ৯ জন বাংলাদেশের সদস্য অংশ নিয়েছেন শান্তিরক্ষায়।
যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারী সদস্যরাও। প্রায় দেড় হাজার নারী পুরুষ সদস্য দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মিশনে।
বর্তমানে ১১টি দেশে আস্থার প্রতীক হয়ে শান্তিরক্ষায় নিয়োজিত আছেন ৭ হাজারেরও বেশি বাংলাদেশের সদস্য।
শান্তির জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১শ ৪২ জন শান্তিরক্ষীকে জীবন উৎসর্গ করতে হয়েছে।
আরও দেখুন সঞ্জয় চাকীর ভিডিও রিপোর্টে:







