চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরস্থ রাসেল স্কয়ারে শোকের মাসে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অনুষ্ঠানস্থল থেকে লন্ডনে চিকিৎসার জন্য অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইল যোগে সংযুক্ত করেন।

সেসময় উপস্থিতির উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে মানুষের ভাগ্যের পরিবর্তন করবো। আমরা যদি দেশবাসীর ভাগ্যের পরিবর্তন করতে পারি তাহলে জাতির পিতার রক্তের ঋণ শোধ করা হবে।

এসময় ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন: ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্টদের সবধরনের নির্দেশনা দেয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এর পাশাপাশি দেশবাসীকেও দায়িত্বশীল হতে হবে। সকলকে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে।

Reneta

এসময় প্রত্যেক নাগরিককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন: দুর্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ করা দরকার। আমি প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। এতে একটি পরিবারের আয়ের উৎস ও তৈরি হয়। জলোচ্ছ্বাস, দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলে সবুজ বেষ্টনী একান্ত দরকার।

‘আমাদের সরকার তৃণমূলের স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা, গবেষণা, খাদ্য নিরাপত্তার সুযোগ করে দিয়েছে। দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে।

দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন: বঙ্গবন্ধুর আদর্শের ধারণ করে দলের প্রতিটি নেতাকর্মীদের আত্ম মানবতার সেবায় কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আত্মত্যাগ বৃথা যেতে দিবো না। দেশকে আরো এগিয়ে নিয়ে যাবো।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ‘কৃষকের কণ্ঠ’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরপরই রক্তদান কর্মসূচী শুরু করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, প্রচার ও প্রচার ও প্রকাশনা বিষয়ক ড. হাছান মাহমুদসহ দলের কেন্দ্রীয় নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুশেখ মুজিবুর রহমানশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৮, ২০২৬

কোটা সংস্কারের আন্দোলন থেকে যেভাবে একদফা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT