চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির কাছে ক্ষমা চেয়ে দাবি মেনে নিলে আ.লীগ ঐক্যে আসতে পারে: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

জাতির কাছে ক্ষমা চেয়ে এবং জনগণের ৫টি দাবি মেনে নিলে আওয়ামী লীগও বৃহত্তর জাতীয় ঐক্যে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া এবং ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এর নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, দেশের মানুষ এক হয়েছে৷ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে৷ অনাচার, দুর্নীতি, লুঠপাট করে আওয়ামী লীগ এমনিতেই ভীত। জনগণের জাতীয় ঐক্য দেখে এখনো আরো আতংকে আছে৷ তাই তারা উল্টাপাল্টা বলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হয় না। কেমন হাস্যকর কথা!

বিএনপি নেতা বলেন, নব্বইয়ে আমরা যখন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করি তখন কি এরশাদের জাপা আমাদের ঐক্যে ছিল? আমাদের ঐক্য ছিল এরশাদ ও জাপার বিরুদ্ধে৷ আজকেও আমাদের ঐক্য স্বৈরাচারী-ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে৷

মোশাররফ বলেন, ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনারা যে স্বৈরাচারী সরকার গঠন করেছেন তার জন্য জনগণের কাছে ক্ষমা চান। এরপর জনগণের ৫টি দাবি মেনে নিন। একাদশ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য জনগণের ৫টি দাবি হলো- তফসিল ঘোষণার আগে নিরপেক্ষ সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, সেনা মোতায়েন এবং নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল করা। এই ৫টি জনগণের ইস্যু নিয়ে জনগণ ঐক্যবদ্ধ৷ দাবী মেনে নিন।

এই কথার সাথে যদি একমত হোন, তাহলে ঘোষণা দেন। ঘোষণা দিলে আমরাও আপনাদেরকে জাতীয় ঐক্যে সম্পৃক্ত করে নেব৷

Reneta

মোশাররফ বলেন, কিন্তু তারা তা পারবে না। তাদের সেই মানসিক শক্তি নাই, সাহসও নাই৷ তারা জনগণকে মোকাবেলা করতে চায় না।

এসময় খালেদা জিয়ার সুচিকিৎসা দেয়া হচ্ছে না দাবি করে অনতিবিলম্বে তার সুচিকিৎসা দাবি করেন মোশারফ৷

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ৷

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগজাতীয় ঐক্যবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি।

কানাডায় ফিফা বিশ্বকাপে “ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস” অর্জন করেছে বাংলাদেশি সাগ্নিক

এপ্রিল ২৩, ২০২৬

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২৩, ২০২৬

‘বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা’

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT