চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের পর

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:১৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভাষণে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে বলে আশ্বস্ত করেছেন। শুধু তাই নয়, গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে আগামী নির্বাচনে দেশের সকল নিবন্ধিত দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা যে হতে পারে সেই আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন। একইসঙ্গে কেউ যাতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন। অতীত অভিজ্ঞতার আলোকে তারপরও নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের আশঙ্কা বাড়ছে বৈ কমছে না। কিন্তু গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে নির্বাচনকালীন সময়ে সকল রাজনৈতিক দল সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচনী আমেজে থাকবে বলে আমরা আশা করি। আশঙ্কার বদলে ওই সময়ে দেশের মানুষকে ভোট উৎসব উদযাপনের উপলক্ষ তৈরি করে দেয়ার কথা ভাবুক রাজনৈতিক দলগুলো। জনগণই হোক তাদের সকল ক্ষমতার উৎস। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চার বছরে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বর্ণনার পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সে বিষয়ে সচেতন হতে বলেছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী আরও উদ্যোগী হবেন বলে আমরা আশা করি। এর পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ২০১৪ সালের মতো একই ঘটনার পুনরাবৃত্তি না করে দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে সকল মতবিরোধ দূর করে নির্বাচনে অংশগ্রহণ করা দরকার। ২০১৪ সালের নির্বাচনের মতো না হয়ে আগামী নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠবে বলে আমরা আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT