জাটকা নিধন প্রতিরোধে পয়লা মার্চ থেকে ৩০ এপ্রিল দু’মাস পদ্মা-মেঘনার পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সবধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুর ও লক্ষ্মীপুরের জেলেরা ডাঙ্গায় তুলেছেন তাদের জাল ও নৌকা।
পয়লা মার্চ থেকে ৩০ এপ্রিলএই দু’মাস চাঁদপুরসহ দেশের পাঁচটি অভয়াশ্রম এলাকায় মাছ ধরা, পরিবহণ, বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা মেনে জেলেরা ডাঙ্গায় তুলেছেন তাদের নৌকা।
স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, সরকারি নিষেধ অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তাকে দু’বছরের কারাদণ্ড ও জরিমানা করা হবে। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত একশ’ কিলোমিটার এলাকার জেলেরা বিরত রয়েছে মাছ ধরা থেকে।
মৎস্য বিভাগ জানিয়েছে: জেলেদের জন্য বরাদ্দ চাল অচিরেই পাওয়া যাবে। সেইসঙ্গে তাদের বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=JKXmh49m64E&feature=youtu.be








